এইমাত্র পাওয়া

অস্থায়ী নিয়োগ পেলেন আরও ৪২ কলেজ শিক্ষক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলাধীন সরকারিকৃত বেলকুচি সরকারি কলেজ-এ বেসরকারি আমলে কর্মরত নিম্নবর্ণিত ৪২ (বিয়াল্লিশ) জন শিক্ষককে এডহক ভিত্তিতে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব তানজিলা খানম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তালিকা প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়,  ‘সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্মীকরণ বিধিমালা, ২০১৮’-এর বিধি-০৫ এবং বিধি-০৬ এ বর্ণিত বিধান মোতাবেক সরকারিকরণের তারিখ ০৮ আগস্ট ২০১৮ হতে উক্ত কলেজে তাঁদের নামের পার্শ্বে বর্ণিত পদে ও নিম্নবর্ণিত শর্তে রাজস্বখাতে অস্থায়ীভাবে নিয়োগ প্রদান করা হলো।

শর্তাদি:
সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা, ২০১৮-এর বিধি-৬ ও ৭ এ বর্ণিত বিধান মোতাবেক কর্তৃপক্ষের সন্তোষজনক প্রতিবেদন এবং উক্ত বিধান অনুসারে পরবর্তীতে যথাযথ প্রক্রিয়ায় চাকরি স্থায়ী করা হবে। এবং এ কলেজে আত্তীকৃত কোনো শিক্ষক অন্যত্র বদলি হতে পারবেন না।

তালিকা দেখুন 

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৭/০২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.