ঢাকাঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি ) ঘুরতে আসা এক পুলিশ কনস্টেবল ও তার বান্ধবীকে আপত্তিকর অবস্থায় আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবরস্থানের পাশ থেকে তাদেরকে শিক্ষার্থীরা হাতেনাতে ধরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় হস্তান্তর করে।
নিরাপত্তা শাখা সূত্রে জানা যায়, ওই পুলিশ কনস্টেবলের নাম ইমরুল হাসান শুভ। তিনি কক্সবাজারের উখিয়ায় থানায় কর্মরত। তিনি কুমিল্লা জেলায় কোতোয়ালী থানায় শিমড়া ইউনিয়নের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, তারা ওই পুলিশ কনস্টেবল ও তার বান্ধবীকে কবরস্থানের পাশে আপত্তিকর অবস্থায় দেখতে পায়। শিক্ষার্থীরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে ওই কনস্টেবল পুলিশের পরিচয় দিয়ে শিক্ষার্থীদের ওপর চড়াও হয়। তখন তারা বিশ্বিবদ্যালয়ের আটককৃতদের ধরে নিরাপত্তা শাখায় হস্তান্তর করে।
আটককৃত পুলিশ কনস্টেবল ইমরুল হাসান সব দোষ স্বীকার করে মুচলেকায় স্বাক্ষর করেন। অন্যদিকে আটককৃত পুলিশের বান্ধবী বলেন, আমরা বাড়ি থেকে পালিয়ে এসেছি বিয়ে করার জন্য। আমি একটি হাসপাতালে নার্সের কাজ করি। আমরা ক্যম্পাসে আসি ঘুরতে। তখন আমরা না জেনে কবরস্থানের পাশে বসেছিলাম। তখন আমাদেরকে কিছু শিক্ষার্থী এসে জিজ্ঞেসাবাদ করে। তখন ইমরুলের সঙ্গে বাকবিতণ্ডা হয়।’
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার প্রধান কর্মকর্তা সুদীপ্ত শাহিন বলেন, ‘তারা বাড়ি থেকে পালিয়ে আসছে বিয়ে করার জন্য। কিন্তু তারা ক্যাম্পাসে এসে আপত্তিকর কাজ করে। আমি মুচলেকা নিয়েছি, তাদেরকে তাদের অভিভাবকের কাছে দিয়ে দেব। আমি আটককৃত ইমরুল হাসানের এসপি’র সাথে কথা বলেছি। তারাও তাদের আইনানুগ ব্যবস্থা নিবে।’
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৫/০২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
