এইমাত্র পাওয়া

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ৩য় বর্ষ পরীক্ষায় পাসের হার ৫৮ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ২০২১ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের ৩য় বর্ষের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। বৃস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ঘোষণা করা হয়েছে।

সারা দেশের ১৮৮৪টি কলেজে ১ লাখ ৩৯ হাজার ১২৩ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৮১ হাজার ৬৭১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

পাসের হার ৫৮ দশমিক ৭০ শতাংশ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd/results) এই ফলাফল পাওয়া যাবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৩/০২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.