গোপালগঞ্জঃ এসএসসি ও সমমানের চলমান পরীক্ষায় জেলায় দাখিল পরীক্ষার্থী খাদিজা খানম। তবে আরবি ২য় পত্র পরীক্ষা চলাকালে খাদিজার বদলে পরীক্ষা দিচ্ছিল তার মেয়ে সুমাইয়া খানম (১৩)। মায়ের জায়গায় মেয়ে পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়ে। পরে ভ্রাম্যমাণ আদালতে ঐ ভুয়া পরীক্ষার্থীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) হরিদাসপুর রয়েল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
কেন্দ্রের ট্যাগ অফিসার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান জানান, পরীক্ষা শুরুর দেড় ঘণ্টা পরে হরিদাসপুর রয়েল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের একটি কক্ষে এক পরীক্ষার্থীর গতিবিধি সন্দেহজনক মনে হয়। তাকে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসে আসল রহস্য। দেখা যায়, গোপালগঞ্জ শহরের মহিলা আলিয়া মাদরাসার দাখিল পরীক্ষার্থী খাদিজা খানমের স্থলে তার মেয়ে সুমাইয়া খানম পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. রাসেল মুন্সী আলিম পরীক্ষার্থী খাদিজা খানমের স্থলে তার মেয়ে সুমাইয়া খানম (১৩) পরীক্ষায় অংশগ্রহণের অপরাধে তাকে এক লাখ টাকা জরিমানা করেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/০২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
