ঢাকাঃ রাজধানীর যাত্রাবাড়ীর ৫৩ মদিনা টাওয়ার মিলেনিয়াম নার্সিং কলেজের ষষ্ঠ তলা থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
পল্লব হালদার (১৯) নামের ওই শিক্ষার্থীর গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার সুজারাম গ্রামে। তিনি ওই এলাকার সঞ্জিত হালদারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল খালেক মিয়া। তিনি বলেন, ‘খবর পেয়ে যাত্রাবাড়ীর ৫৩ মদিনা টাওয়ার মিলেনিয়াম নার্সিং কলেজের ষষ্ঠ তলার সিঁড়ির রেলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।’
তিনি আরো বলেন, ‘আমরা সিসিটিভি ফুটেজ দেখে বিস্তারিত জানার চেষ্টা করছি। প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ জানতে পারিনি। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/০২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
