ঢাকাঃ ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ভারতে প্রাণ হারিয়েছেন ৪ ক্রিকেটার। রোববার (১৯ ফেব্রুয়ারি) ভারতের অমরাবতী জেলায় মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে। মিনিবাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তাদের মৃত্যু হয়। এ ছাড়াও গুরুতর আহত হয়েছেন বাসে থাকা বাকি ক্রিকেটাররাও। আহতদের স্থানীয় তালুকা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। ইতোমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে দুর্ঘটনাকবলিত ট্রাকের চালককে।
বয়সভিত্তিক এক টুর্নামেন্টে অংশগ্রহণের লক্ষ্যে তরুণ ক্রিকেটাররা বাসে করে ভারতের যাবতমাল যাচ্ছিলেন। সকাল ৭টার দিকে বাসটি যখন শিবাঙ্গাও এসে পৌঁছায়, তখন ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এরপরই ঘটনাস্থলে প্রাণ হারান চার ক্রিকেটার।
ভয়াবহ এ দুর্ঘটনায় প্রাণ হারানো ক্রিকেটাররা হলেন- শ্রীহরি রাউত, জুশ বাহালে, সুইয়াশ আম্বারতে ও সন্দেশ পাদার। এ ছাড়া গুরুতর আহত হয়েছেন ক্রিকেটার প্রজ্বল বৌছে, লৌকিক পায়মাসে, ময়ূর নাগপুরে, মঙ্গেশ পান্ডে ও হরিশ ধাগে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় প্রায় ২১ জনের মতো যাত্রী সেই মিনিবাসে ভ্রমণ করছিলেন। ৪ জন ঘটনাস্থলেই মারা গেছেন। এ ছাড়া ১০ জন গুরুতর আহত হয়েছেন। তবে আমরা কোনো রকমের দেরি না করে তাদের স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করেছি। ঘটনার সঙ্গে যুক্ত ট্রাক চালককে আমরা ইতোমধ্যে গ্রেপ্তার করেছি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/০২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
