এইমাত্র পাওয়া

কুষ্টিয়া মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি মাহাবুব, সম্পাদক মিন্টু

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়াঃ কুষ্টিয়া মেডিক্যাল কলেজের প্রথমবারের মতো অনুষ্ঠিত শিক্ষক সমিতির নির্বাচনে কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা. মাহাবুবুর রহমান সভাপতি ও মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আক্রামুজ্জামান মিন্টু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শিক্ষক সমিতির নির্বাচন কমিশনের প্রধান অধ্যাপক ডা. নুরে আলম সিদ্দিকী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানা যায়, সহ-সভাপতি ডা. শহিদুল ইসলাম (নিউরোলজি), সহ-সভাপতি ডা. মো: আবুবক্কর সিদ্দিক (শিশু), সহ-সভাপতি ডা. মো: সেলিম হোসেন ফারাজি (কমিউনিটি মেডিসিন) ও ডা. জয়ন্ত কুমার প্রামানিক (সার্জারী দন্ত)।

যুগ্ম সাধারণ সম্পাদক ডা. বিপুল কুমার বিশ্বাস (গাইনি অ্যান্ড অবস) ও ডা. মাহবুবুল আলম (শিশু)। সাংগঠনিক সম্পাদক ডা. এজেড এম মুছাদ্দেক রেজা (ফিজিওলজি)।

বিজ্ঞানবিষয়ক সম্পাদক ডা. ইমতিয়াজ আহমেদ (প্যাথলজি), সাংস্কৃতিক সম্পাদক ডা. আরমান উদ্দীন আহমেদ (চক্ষু), ক্রীড়া সম্পাদক ডা. মো: আশাদুর রহমান (নিউরো মেডিসিন), প্রকাশনা সম্পাদক ডা. মো: মনজুর আহমেদ (কমিউনিটি মেডিসিন), দফতর সম্পাদক ডা. মো: নাহিদুল ইসলাম (মাইক্রোবায়োলজি)।

কার্যকরী কমিটির সদস্য ডা. মোহাঃ দেলদার হোসেন (প্যাথলজি), ডা. আবু হেনা মোস্তফা কামাল (বায়োকেমিষ্ট্রি), ডা. গাজী আহসান উল মুনির (অর্থপেডিক সার্জারী), ডা. আহসান হাবিব (অর্থপেডিক সার্জারী), ডা. মোহাম্মদ ইকবাল কবির (এনেসথেসিওলজি) ও ডা. তনুশ্রী সেন (কমিউনিটি মেডিসিন)।

কুষ্টিয়া মেডিক্যাল কলেজের শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নির্বাচিত সকলকে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/০২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.