মেহেরপুরের গাংনীতে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন। সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান, গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সদস্য সোহরাব হোসেনসহ মুক্তিযোদ্ধা ও কমিটির সদস্যগন উপস্থিত ছিলেন ।
উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান মুক্তিযোদ্ধাদের সর্বশেষ গেজেটটির গুরুত্বপূর্ন বিষয়গুলো সভায়া পাঠ করে শোনান এবং ডিসেম্বর মাসের ৮ তারিখ থেকে ধারাবাহিকভাবে প্রত্যেকটি ইউনিয়ন ও পৌরসভার অনলাইনকৃত মুক্তিযোদ্ধাদের আবেদন ফরম যাচাই বাছাইয়ের কাজ শুরু করা হবে বলে জানান ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
