টাঙ্গাইলঃ জেলার ভূঞাপুরে আব্দুল হক নামের এক শিক্ষককে হত্যার পর লাশ গুম করে বালুচাপা দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। শনিবার নিহত আব্দুল হক মাস্টারের স্ত্রী আয়েশা খাতুন বাদী হয়ে ভূঞাপুর থানায় চারজনের বিরুদ্ধে মামলা করেন।
আসামিরা হলেন, উপজেলার নিকরাইল ইউনিয়নের সারপলশিয়া এলাকার জাহানারা বেগম জয়নব, তার স্বামী আব্দুল বারেক এবং একই এলাকার প্রতিবেশী সবুর ও জাকির।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার নিকরাইল ইউনিয়নের সারপলশিয়া গ্রামের আব্দুল হক মাস্টারের সঙ্গে সুদের ব্যবসা ছিল জাহানারার। জাহানারা পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলে গত বৃহস্পতিবার বাড়িতে ডেকে নেয় তাকে। পরে পাওনা টাকা চাওয়া নিয়ে তাদের সঙ্গে তর্ক হয়। এক পর্যায়ে জাহানারা এবং তার স্বামীসহ কয়েকজন আব্দুল হককে হত্যা করে। পরে তার মরদেহ গুম করার জন্য জাহানারা ও বাকি আসামিরা উঠানে বালু চাপা দেয়। এ ঘটনায় পুলিশ জাহানারাকে আটক করে জ্ঞিাসাবাদ করে। তার দেওয়া তথ্যর ভিত্তিতে শুক্রবার বিকেলে বালুর নিচ থেকে শিক্ষকের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি পলশিয়া দাখিল মাদসারার সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
এ ব্যাপারে ভূঞাপুর থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) কামরুল ইসলাম জানান, স্বামী-স্ত্রীসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। রাতেই জাহানারা বেগম ও তার স্বামী আব্দুল বারেককে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে দুইজনকে ৬ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া অপর দুই আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/০২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
