ঢাকাঃ ২০০৯ সালে বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন দেবদাস বিশ্বাস। সে সময় বিসিএসের নিয়ম না মানায় মৌখিক পরীক্ষায় অযোগ্য বিবেচিত হন তিনি। সর্বশেষ সুপ্রিম কোর্ট তার ভাইভা নেওয়ার আদেশ দিয়েছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে (পিএসসি)।
বৃহস্পতিবার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা যায়।
এ ব্যাপারে আনন্দ কুমার বিশ্বাস বলেন, ২৯তম বিসিএসের সময় নিয়ম ছিল মৌখিক পরীক্ষার সঙ্গে টাকার রশিদ নিয়ে আসা। কিন্তু আমি সেটি না আনায় অযোগ্য বিবেচিত হই। এরপর আমি আদালতে মামলা করি। মামলার রায় থাকায় আমার মৌখিক পরীক্ষা নেয়া হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশন অনুযায়ী সিভিল পিটিশন ফর লিভ টু আপিল রায়ের পরিপ্রেক্ষিতে ২৯তম বিসিএস পরীক্ষা-২০০৯ এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী দেবদাস বিশ্বাসের রেজিস্ট্রেশন নম্বর- ০০১৫৭৫ এর মৌখিক পরীক্ষা আগামী ২৫ ফেব্রুয়ারি সকাল ১১টায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়- কমিশন কর্তৃক প্রেরিত সাক্ষাৎকারপত্র এবং সাক্ষাৎকারপত্রে বর্ণিত কাগজপত্রসহ নির্ধারিত তারিখ ও সময়ে মৌখিক পরীক্ষার বোর্ডে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো। প্রার্থী নির্ধারিত তারিখ ও সময়ে মৌখিক পরীক্ষার বোর্ডে উপস্থিত হতে ব্যর্থ হলে তার মৌখিক পরীক্ষা আর গ্রহণ করা হবে না এবং তার প্রার্থিতা বাতিল হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৫/০২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
