পঞ্চগড়ঃ পঞ্চগড়ে মামার সাথে বাড়ির পাশে ঘাসে বসে গল্প করার সময় রোহান (১৩) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পরিবার স্বাভাবিক মৃত্যু বললেও পুলিশ অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ তুলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাতে প্রাথমিক সুরতহাল শেষে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এর আগে একই দিন সন্ধ্যায় পঞ্চগড় সদরের গড়িনাবাড়ি ইউনিয়নের মাদারিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রোহান মাদারিপাড়া গ্রামের তাহেরুল ইসলামের ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে রোহান বড় এবং সে ফুটকি বাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে অধ্যায়নরত ছিল বলে জানা যায়।
নিহতের মামা মেহেদি হাসান (১৭) জানান, আমরা তার নিজ বাড়ির পাশে ঘাসে বসে গল্প করছিলাম। এক সময় সে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে অচেতন হয়ে যায়। দ্রুত বাড়ির সদস্যদের মাধ্যমে তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে খবর পেয়ে সদর থানা পুলিশ হাসপাতালে গিয়ে প্রাথমিক সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য উদ্ধার করে।
এদিকে মৃত শিক্ষার্থীর বাবা তাহেরুল ইসলাম বলেন, হার্ট অ্যাটাক করে মারা গেছে রোহান।
পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল আলম অস্বাভাবিক মৃত্যুর বিষয়টি জানিয়ে বলেন, মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়নাতদন্তে পাঠানো হচ্ছে। রিপোর্ট এলে বিস্তারিত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৫/০২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
