এইমাত্র পাওয়া

দশম শ্রেণিতেই তিশাকে টার্গেট করেন মুশতাক!

ঢাকাঃ আমার মেয়েকে ব্ল্যাকমেইল করে কাবিননামায় সই নিয়েছে মুশতাক আহমেদ। এমনটাই দাবি করেছেন সিনথিয়া ইসলাম তিশার বাবা সাইফুল ইসলাম।

বুধবার একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এমন দাবি করে সাইফুল ইসলাম বলেন, আমার মেয়েকে জিম্মি করে কাবিননামায় সই দিতে বলে মুশতাক। কিন্তু আমার মেয়ে সই দিবে না, তখন বলে যে তোমার ছবি ভিডিও ইন্টারনেটে ছেড়ে দিব। টিসি দিয়ে স্কুল থেকে বের করে দিব। আমি গভর্নিং বোর্ডির সদস্য; প্রিন্সিপাল আমার ক্লোজ, এটা তো জানোই। বাধ্য হয়ে তিশা সই করে। এটাকে আমি বিয়ে বলবো না।

মুশতাক তার মেয়েকে দিয়ে তিশাকে কবজা করেছে, দাবি বাবারমুশতাক তার মেয়েকে দিয়ে তিশাকে কবজা করেছে, দাবি বাবার
মাত্র দশম শ্রেণিতেই পড়াকালীনই তিশাকে কার্যত টার্গেট করেন খন্দকার মুশতাক। এরপর নিজের মেয়ের মাধ্যমে তিশাকে কবজায় আনার প্রস্তুতি নেন। সেই অনুযায়ী একের পর এক পরিকল্পনা বাস্তবায়ন করেন। এমনই ভাষ্য তিশার বাবা সাইফুল ইসলামের।

ঘটনার শুরু থেকে বলতে গিয়ে সাইফুল ইসলাম বলেন, আমার মেয়ে যখন আইডিয়াল গর্নমেন্ট স্কুলে পড়ে, দশম শ্রেণির ছাত্রী তখন মুশতাক ফাঁদ পাতে। আমার মেয়ে অত্যন্ত ট্যালেন্টেড মেয়ে। সে পিএসসিতে, জেএসসিতে জিপিএ ফাইভ, এসসসিতে জিপিএ ফাইভ পেয়েছে। দেখেন শোকেস ভর্তি তার পুরস্কার। আমার মেয়েকে যখন বিতর্ক প্রতিযোগিতায় দেখে, তখন তার নজরে পড়ে। তখন থেকেই সে ফন্দি আঁটতে শুরু করে। কিভাবে আয়ত্তে নেওয়া যায়।

তিনি বলেন, আমার মেয়েকে সে কবজায় নেওয়ার জন্য তার মেয়ে তনিমাকে টোপ হিসেবে ব্যবহার করেছে। বড়শিতে যেভাবে গাঁথার জন্য টোপ ব্যবহার করে। তখন তনিমা আমার মেয়ে তিশার সঙ্গে বন্ধুত্ব করে। এভাবেই তিশাকে মুশতাক কবজায় নেয়। তখন সে সমানে টাকা খরচ করা শুরু করে। তার মেয়ের বান্ধবী সে দিতেই পারে। এভাবেই সে আমার মেয়েকে প্রলুব্ধ করার চেষ্টা করে।

মুশতাক আহমেদ ১০-১২ জন ছেলেকে দিয়ে তিশার অশ্লীল ছবি তোলায় এবং সেসব দিয়েই ব্ল্যাকমেইল করে। এমন দাবি সাইফুল ইসলামের। তিনি বলেন, এরমধ্যে মুশতাক একজন ছেলেকে ভাড়া করে। সেই ছেলেকে ভাড়া করে আমার মেয়ের বয়ফ্রেন্ড বানায় দেয়। সেই ছেলেও তনিমার মাধ্যমে আসে। দেখা যায় সেই ছেলে বসে আছে, আমার মেয়েও বসে আছে। তনিমা ছবি তোলে। এভাবে ব্ল্যাকমেইল করতে করতে ১০-১২ জনের সঙ্গে তারা অশ্লীল ছবি তোলে। আমার মেয়ে স্বীকার করেছে এটা।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৫/০২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.