নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব হিসেবে যোগ দিয়েছেন খোরশেদা ইয়াসমীন।
সোমবার সকালে তিনি যোগদান করেন। এর আগে গত ৮ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে পদোন্নতি দিয়ে দুদকের সচিব হিসেবে পদায়ন করা হয়।
সচিব হিসেবে দুদকে যোগদানের আগে খোরশেদা ইয়াসমীন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে যুগ্মসচিব এবং উপসচিব হিসেবে কর্মরত ছিলেন। প্রশাসনে মাঠ পর্যায়ে তিনি টাঙ্গাইল জেলায় এবং ঢাকা জেলার ধামরাই উপজেলার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। দুদকের নতুন সচিব বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৩তম ব্যাচের সদস্য। তিনি ২০২০ সালে এনডিসি কোর্স সম্পন্ন করেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল