টাঙ্গাইলঃ জেলার মির্জাপুরে ছিনতাইকারীর হামলায় শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের প্রভাষক উত্তম সাহা গুরুতর আহত হয়েছেন।
শনিবার রাতে উপজেলা সদরের আন্ধরায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা উত্তম সাহাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে যান।
উত্তম সাহা ওই কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক। হামলার খবর পেয়ে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের এমপি খান আহমেদ শুভ প্রভাষক উত্তম সাহাকে দেখতে তার বাড়িতে যান।
এদিকে রবিবার সকালে ছিনতাইকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা পৌর শহরের পুরাতন শহীদ মিনারে মানববন্ধন করেছেন।
মানববন্ধনে কলেজ অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল মান্নান, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মো. জাহাঙ্গীর আলম, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. জামিল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। বক্তারা ছিনতাইকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
জানা যায়, উত্তম সাহা পৌরসভার কুতুব বাজার থেকে নিজ বাড়ি আন্ধরায় যাচ্ছিলেন। পথিমধ্যে রণদা প্রসাদ সাহার বাড়ির পশ্চিম পাশে রাস্তায় পৌঁছালে কয়েকজন ছিনতাইকারী তার ওপর আক্রমণ করে। এ সময় তিনি প্রতিরোধের চেষ্টা করলে ছিনতাইকারীরা তাকে গুরুতর আহত করে এবং ৬ হাজার টাকা ছিনিয়ে নিয়ে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/০২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
