এইমাত্র পাওয়া

অভিমানে ১০ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

মানিকগঞ্জঃ জেলার সিংগাইরে মায়ের সাথে অভিমান করে মীম নুর (১৪) নামের ১০ম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে বলে জানা গেছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের খাশেরচর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মীম নুর ওই এলাকার মোল্লা আব্দুর রফের কন্যা। তিনি স্থানীয় মোহাম্মদীয়া আলীম মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মীম নুর তার মায়ের সাথে অভিমান করে নিজ শ্বয়ন কক্ষে দরজা বন্ধ করে রাত ৮টার দিকে শুয়ে পরে। কিছুক্ষণ পরে বাড়ির লোকজন তাকে ডাকতে থাকে, কোনো সারা-শব্দ না পাওয়ায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। তখন ঘরের আড়ার সাথে গলায় ওড়ঁনা পেচানো মীমকে ঝুলন্ত দেখতে পায়। পরে থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করেন।

এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আইনগত বিষয় চলমান।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/০২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.