শিক্ষাবার্তা ক্যারিয়ার ডেস্ক, ঢাকাঃ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি ব্যাংকিং সংস্থা ব্র্যাক ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটি ইনফরমেশন টেকনোলজি প্ল্যানিং অ্যান্ড আর্কিটেকচার বিভাগের ‘ইউনিট হেড’ পদে জনবল নিয়োগ দেবে।
বিভাগ: ইনফরমেশন টেকনোলজি প্ল্যানিং অ্যান্ড আর্কিটেকচার
পদের নাম: ইউনিট হেড
পদ সংখ্যা: অনির্দিষ্ট
যোগ্যতা: যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক বা স্নাতকোত্তর পাস। তবে সিএসই, ইইই, ইসিই বা সংশ্লিষ্ট আইটি ক্ষেত্রে ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া, নেটওয়ার্ক, ডাটাবেজ, সফটওয়্যার এবং সিস্টেম প্রশাসন, পরিকল্পনা এবং আর্কিটেকচার বাস্তবায়নে দক্ষতা। তথ্য নিরাপত্তা, আইটি গভর্নেন্স এবং প্রকল্প ব্যবস্থাপনায় দক্ষ। ক্লাউড কম্পিউটিং, ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: অন্তত ১২ বছর
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
এতে নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা ওই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে অথবা বিডি জবসের মাধ্যমে বিজ্ঞপ্তি দেখতে ও অনলাইনে আবেদন করতে পারবেন,
আবেদনের শেষ তারিখ: ১৭ ফেব্রুয়ারি, ২০২৪
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/০২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
