এইমাত্র পাওয়া

নকল করায় বরিশাল ল’ কলেজের ৩ পরীক্ষার্থী বহিষ্কার

বরিশালঃ এলএলবি ২০২১-২২ শিক্ষাবর্ষের ১ম পর্ব পরীক্ষায় নকল করার দায়ে বরিশাল ল’ কলেজের ৩ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সরকারি বরিশাল কলেজ কেন্দ্রে পরীক্ষা চলাকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের বহিষ্কার করেন। এ তথ্য নিশ্চিত করেছেন সরকারি বরিশাল কলেজের ভারপ্রাপ্ত কেন্দ্র পরিদর্শক অলকা রানী সাহা।

শুক্রবার বরিশালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি ২০২১-২২ শিক্ষাবর্ষের ১ম পর্বের ইউকিইউটি ট্রাস্ট ও হিন্দু আইন পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় ৪শ পরীক্ষার্থী অংশ নেয়।

পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট জাবেদ হোসেন চৌধুরী জানান, পরীক্ষা চলাকালে নকল করায় ৩ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এলএলবি ১ম বর্ষের আগামী পরীক্ষাগুলোও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে জেলা প্রশাসনের তদারকি অব্যাহত থাকবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/০২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.