নিউজ ডেস্ক।।
এমবিবিএস ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা–সংক্রান্ত নানা তথ্য ও বিষয় নিয়ে আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করবেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন।
বেলা ১১টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এ সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছ। গতকাল বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্যমতে, দেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে ২০২৩-২৪ সেশনে আসন রয়েছে ৫ হাজার ৩৮০টি। বেসরকারি মেডিকেলে আসন রয়েছে ৬ হাজার ১৬৮টি। সব মিলিয়ে ১১ হাজার ৫৪৮টি আসনের জন্য ভর্তিযুদ্ধে লিপ্ত হবেন শিক্ষার্থীরা।
আগামীকাল শুক্রবার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শেষ হবে বেলা ১১টায়। লিখিত পরীক্ষার প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। লিখিত পরীক্ষায় ৪০ নম্বরের কম পেলে অকৃতকার্য হিসেবে বিবেচনা করা হবে। ভর্তি পরীক্ষায় ৪০ নম্বরের কম পেলে কোনো শিক্ষার্থী ভর্তির যোগ্য বিবেচিত হবেন না।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
