ঢাকাঃ রাজধানীর যাত্রাবাড়ী থানার মাতুয়াইল মৃধাবাড়ী পশ্চিমপাড়া এলাকার একটি বাসায় মোছা. সুমাইয়া আক্তার (২০) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
সুমাইয়ার বাবা জামাল উদ্দিন জানান, আমার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। গত রাতে পারিবারিক বিষয় নিয়ে অভিমান করে তার নিজ রুমে গিয়ে সিলিংফ্যানের সঙ্গে ফাঁস নেয়। পরে আমরা অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, আমাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বরুড়া থানায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
