এইমাত্র পাওয়া

দুই ডিগ্রি কমতে পারে রাতের তাপমাত্রা, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সারা দেশে বুধবার রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময় সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় দেয়া পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া বার্তায় বলা হয়, সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ এদিন আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ নৌপরিবহনে সাময়িক বিঘ্ন ঘটতে পারে।

আজকে (বুধবার) সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১১.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আর ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮.৪ ডিগ্রি সেলসিয়াস।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.