টাঙ্গাইলঃ জেলার ধনবাড়ীতে বেপরোয়া গতির ড্রাম ট্রাকের চাপায় সার্থক রায় (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।
রবিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ধনবাড়ী বাসবস্ট্যান্ড এ ঘটনা ঘটে।
নিহত কলেজছাত্র ধনবাড়ী পৌর শহরের চালাষ ভদ্রবাড়ী এলাকার কমল রায়ের ছেলে এবং আহতের নাম তানজিল হাসান ইমরান (২৫)। সে সরদারপাড়া এলাকার আ. সাত্তারের ছেলে। তারা সম্পর্কে একে অপরের বন্ধু।
পুলিশ সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১২টার দিকে মোটরসাইকেল যোগে সার্থক ও ইমরান ধনবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় যাচ্ছিল। পথিমধ্যে তারা বাসস্ট্যান্ডে পৌঁছলে সামনে থেকে আসা বালু ভর্তি ড্রাম ট্রাকের সাথে ধাক্কা লাগে তাদের। পরে সার্থক মোটরসাইকেল থেকে পড়ে গেলে তাঁর মাথার উপর দিয়ে ট্রাকের চাকা উঠে পড়ে। এতে ঘটনাস্থলে মারা যায় সার্থক। আহত হয় তার বন্ধু মোটরসাইকেল চালক ইমরান।
এ ঘটনা ধনবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) সবুজ মিয়া সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়। ড্রাম ট্রাক ও চালককে আটক করা হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/০২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
