এইমাত্র পাওয়া

ইজতেমায় আরও ৪ মুসল্লির মৃত্যু

ঢাকাঃ রাজধানীর অদূরে টঙ্গীর তুরাগতীরের বিশ্ব ইজতেমায় আরও ৪ মুস‌ল্লির মৃত‌্যু হ‌য়ে‌ছে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) রাতে তা‌দের মৃত‌্যু হয়। তারা সবাই বার্ধক্যজনিত মারা গেছে বলে জানিয়েছেন বিশ্ব ইজতেমার প্রথম পর্বের জিম্মাদার প্রকৌশলী গিয়াস উদ্দিন।

মারা যাওয়া ব্যক্তিরা হ‌লেন- রাজাবাড়ি জেলার পাংশা থানার বাসিন্দা মো. সারোয়ার, চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার আব্দুল জলিল মিয়ার ছেলে মো. আলম, নরসিংদী জেলার নুরুল হক মিয়ার ছেলে শাহনেওয়াজ ভূঁইয়া ও সিরাজগঞ্জ জেলার মৃত ওসমান গনীর ছেলে আল-মাহমুদ।

এর আগে ৯ মুসল্লির মৃত্যু হয়। এ নিয়ে এবারের ইজতেমার প্রথম পর্বে ১৩ জনের মৃত্যু হলো।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/০২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.