এইমাত্র পাওয়া

ভাষা শহীদ রফিকের নামে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি

মানিকগঞ্জঃ জেলায় ভাষা শহীদ রফিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ সুষম উন্নয়ন ফোরাম নামের একটি সংগঠন।

শনিবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাবের হলরুমে সংগঠনের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।

তিনি বলেন, বাংলাদেশে ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে অথচ ১টি বিশ্ববিদ্যালয়ও কোনো ভাষা শহীদের নামে নামকরণ করা হয়নি। যা খুবই লজ্জার এবং শহীদদের প্রতি অবমাননাকর। তাই ভাষা ভাষা আন্দোলনের প্রথম শহীদ রফিকের নামে মানিকগঞ্জে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জোর দাবি জানাচ্ছি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/০২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.