ঢাকাঃ মালয়েশিয়ায় অবৈধভাবে কাজ করা ১৩৪ জন নির্মাণ শ্রমিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। এদের মধ্যে ১০১ জন বাংলাদেশি নাগরিক। বুধবার রাতে ৯টি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) মেলাকার ইমিগ্রেশনের পরিচালক অনির্বান ফৌজি মোহম্মদ আইনী এক বিবৃতিতে বলেন, জনসাধারণের অভিযোগ এবং বিদেশিদের আগমন সংক্রান্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
একজন নারীসহ আটককৃতদের মধ্যে ১০১ জন বাংলাদেশি, ২৬ জন ইন্দোনেশিয়ার, ৬ জন মিয়ানমারের এবং একজন নেপালি নাগরিক। তাদের বয়স ২৫ থেকে ৪৮ বছর।
মেলাকার ইমিগ্রেশনের পরিচালক বলেন, অভিবাসন আইন লঙ্ঘনের মধ্যে পরিচয়পত্রহীন, মেয়াদ অতিবাহিত হওয়া, জাল নথিপত্র বা পাসপোর্ট রাখা এবং ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ (অ্যাক্ট ১৫৫)/ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এবং অ্যান্টি-ট্রাফিকিং ইন পার্সন এবং অ্যান্টি স্মাগলিং অফ মাইগ্রেন্টস (অটিপসম) ২০০৭ আইনের অধীনে অন্যান্য অপরাধে তাদের আটক করা হয়। ইমিগ্রেশন পরবর্তী পদক্ষেপের জন্য আটক হওয়া লোকদের মাচাপ উম্বু ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/০২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
