শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ মাঘের মাঝামাঝি সময়ের দেশজুড়ে শীতের তীব্রতা অনেকটা কমলেও দেখা দিয়েছে বৃষ্টির প্রবণতা। গত কয়েকদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির খবর পাওয়া গেছে।
শুক্রবার ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট ও খুলনা বিভাগের কিছু জায়গায় এবং ময়মনসিংহ এবং রাজশাহী বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিস জানায়, দেশের অন্য এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে রাত থেকে তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি কমে বাড়তে পারে শীত।
তাদের তথ্য মতে, দেশের কোথাও এখন শৈত্যপ্রবাহ নেই। বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে শীতের মধ্যেই বৃহস্পতিবার দেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সাতক্ষীরায়, ৩৪ মিলিমিটার। এছাড়া গোপালগঞ্জে ১৬, বরিশালে ১৪, পটুয়াখালীতে ১৩, খুলনায় ১০, ফরিদপুরে ৪, মোংলায় ৪, মাদারীপুরে ৩, হাতিয়ায় ১ ও চুয়াডাঙ্গায় ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যশোর, ভোলায় সামান্য বৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানীর কিছু এলাকায় সামান্য বৃষ্টি হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/০২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
