নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বেসরকারি এমপিওভুক্ত মাদরাসার শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি (২০২৩) মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। অনুদান বণ্টনকারী ব্যাংকগুলোতে চেক পাঠানো হয়েছে। শিক্ষক-কর্মচারীরা আগামী ৫ ফেব্রুয়ারি পর ব্যাংক থেকে বেতন-ভাতার সরকারি অংশের টাকা তুলতে পারবেন।
বৃহস্পতিবার মাদরাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) মোঃ আবুল বাসার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (মাদ্রাসা) শিক্ষক-কর্মচারীগণের জানুয়ারি/২০২৪ মাসের বেতন-ভাতাদি’র সরকারি অংশের ৪ টি চেক অনুদান বন্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড, স্থানীয় কার্যালয়ে ০১/০২/২০২৪খ্রি. তারিখে হস্তান্তর করা হয়েছে। । শিক্ষক-কর্মচারীগণ আগামী০৫/০২/২০২৪ খ্রি. তারিখের পর সংশ্লিষ্ট ব্যাংক হতে জানুয়ারি/২০২৪ মাসের বেতন-ভাতাদি’র সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।
উল্লেখ্য, প্রতি মাসে সরকার ব্যাংকের মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষকদের বেতনের একটি অংশ পরিশোধ করে। তবে এর কোনো নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা নেই বলে শিক্ষকদের আগ্রহে থাকে কবে এমপিও চেক ছাড় করা হবে। এমপিও হলো মান্থলি পে-অর্ডার বা মাসিক বেতন আদেশ, যার মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের বেতন ওই প্রতিষ্ঠানের বদলে পরিশোধ করে সরকার।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
