হবিগঞ্জঃ হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, চুনারুঘাটের স্বপ্ন পূরণের জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ। সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আমি বদ্ধপরিকর। এ ব্যাপারে কারো কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না।
বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুষ্ঠু ব্যবস্থাপনা ও চিকিৎসার মানোন্নয়নের লক্ষে হাসপাতাল ব্যবস্থানা কমিটি আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজাম্মেল হোসেনের পরিচালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, ওসি হিল্লোল রায়, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন প্রমুখ।
চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি জামাল হোসেন লিটন, সাধরণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সভায় অংশ নেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
