মোঃ রবিঊল ইসলাম (রবীন), আদমদীঘি (বগুড়া) প্রতিবেদকঃ বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সাইফুল ইসলাম জোয়ারদারকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় সান্তাহার সরকারি কলেজ শিক্ষক পরিষদ কলেজ মাঠে এক আলোচনা সভার আয়োজন করেন।
উক্ত কলেজের উপাধ্যক্ষ ড. আবদুল ওয়াহবের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক সাজ্জাদুর রহমানের সঞ্চালনায় উক্ত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন শিক্ষার্থী ফারহানা জিয়া, শাহিন হোসেন শুভ, কলেজের প্রভাষক বেলাল হোসেন, প্রভাষক মনিরুজ্জামান, সহকারী অধ্যাপক কামরুল হাসান, সহযোগী অধ্যাপক আনোয়ার কবির তালুকদার ও বিদায়ী অধ্যক্ষ প্রফেসর সাইফুল ইসলাম জোয়ারদার। মানপত্র পাঠ করেন প্রভাষক মেহেদি হাসান।
অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ও সাংবাদিক রবিঊল ইসলাম (রবীন), বীর বিক্রম শহীদ লেঃ আহসানুল হক ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বাবুল হোসেন প্রমুখ। উক্ত অনুষ্ঠানে উপ¯ি’ত ছিলেন সান্তাহার পৌরসভার প্যানেল মেয়র জার্জিস আলম, অধ্যক্ষ শাহনাজ বেগম প্রমুখ। অত্যন্ত সফল ও জনপ্রীয় এই অধ্যক্ষকে বিদায় জানাতে শিক্ষক,কর্মচারী ও শিক্ষার্থীরা কান্নায় ভেঙে পড়েন।
উক্ত অনুষ্ঠানে বিপুল পরিমান শিক্ষক, শিক্ষার্থী উপ¯ি’ত ছিলেন। অনুষ্ঠান শেষে এক প্রীতিভোজের আয়োজন করা হয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
