এইমাত্র পাওয়া

শিক্ষার্থীদের জন্য প্রশিক্ষণের আয়োজন করল ওয়ান ব্যাংক

ঢাকা: শিক্ষার্থীদের জন্য দুই দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করেছে বেসরকারি ওয়ান ব্যাংক লিমিটেড পিএলসি। সম্প্রতি গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনিং ইনস্টিটিউটে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এবং সাংবাদিকতা ও মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা এ প্রশিক্ষণে অংশ নেন।

ওয়ান ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

ব্যাংকের ডিএমডি, কোম্পানি সেক্রেটারি এবং হেড অব এইচআর জন সরকারসহ এ প্রশিক্ষণে ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩১/০১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.