ঢাকাঃ আগামী ২ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি করে পাশ করে দেওয়ার কথা বলে কাজ করছিল একটি প্রতারক চক্র। জয়পুরহাটে এই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রসহ বিভিন্ন ইলেক্ট্রনিক্স ডিভাইস উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, জয়পুরহাটের পাঁচবিবির উচাই কলেজের প্রিন্সিপাল রুস্তম আলী, বগুড়ার গোকুল এলাকার ইশান ইমতিয়াজ হৃদয় ও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হরিণগাছী গ্রামের রোকনুজ্জামান রোকন।
বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে এক প্রেস বিফ্রিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম।
পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম জানান, গ্রেপ্তারকৃত আসামিরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষে প্রতারণার কাজে জড়িয়ে পড়েন। বিভিন্ন জেলায় প্রতারণা করার জন্য তারা নেটওয়ার্ক বিস্তার করেন। এই চক্রটি টাকার বিনিময়ে আগামী ২ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিভিন্ন ডিভাইসের মাধ্যমে প্রার্থীদের পাশ করিয়ে দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। এমন গোপন সংবাদ পেয়ে পাঁচবিবি ও বগুড়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় পরীক্ষার প্রবেশপত্র, চেক বই, এটিএম কার্ড, এন্টেনা, এয়ারপট, বিভিন্ন প্রকার ডিভাইস উদ্ধার করা
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩১/০১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
