এইমাত্র পাওয়া

বাসসে আরও দুই বছর থাকছেন আবুল কালাম আজাদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে আরও ২ বছর থাকছেন আবুল কালাম আজাদ।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে আগের নিয়োগের ধারাবাহিকতায় আগামী ৪ ফেব্রুয়ারি বা যোগদানের তারিখ থেকে পরবর্তী ২ বছরের জন্য বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে আজাদকে পুনরায় নিয়োগ দেওয়ার কথা জানানো হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রেস সচিব আবুল কালাম আজাদকে ২০১৪ সালের ফেব্রুয়ারিতে সচিব পদমর্যাদায় বাসসের এমডি ও প্রধান সম্পাদক পদে চুক্তিতে নিয়োগ দেয় সরকার। এরপর কয়েক দফা তার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ বাড়ানো হয়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩১/০১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.