এইমাত্র পাওয়া

নরসিংদী সরকারি বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষককে বদলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে বিদ্যালয়ে প্রবেশে বাধা, শিক্ষার্থীদের টাকা আত্মসাৎ, নিম্নমানের খাবার পরিবেশন ও প্রধান শিক্ষকের অসৌজন্যমূলক আচরণসহ বিভিন্ন অভিযোগে নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলি আক্তারের বদলির দাবিতে শিক্ষার্থীদের ধারাবাহিক আন্দোলনের ফলে প্রধান শিক্ষক শিউলি আক্তারকে বদলি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষ অধিদপ্তর মাউশি।

সোমবার মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-১) দূর্গা রানী দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে বদলি করা হয়।

প্রধান শিক্ষক শিউলি আক্তারকে গাজীপুরের কালীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এবং কালীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আহেদকে নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বদলি করা হয়।

উল্লেখ্য, অর্থ আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগ এনে তৃতীয় দিনের মতো নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলি আক্তারের অপসারণের দাবিতে বিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়ে ক্লাস বর্জন করে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা।

সোমবার (২৯ জানুয়ারি) সকাল থেকে বিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়ে ফটকের সামনে অবস্থান কর্মসূচি শুরু করে তারা। এসময় প্রধান শিক্ষককে অপসারণ না করা হলে আমরণ অনশনে যাওয়ার হুমকি দেয় শিক্ষার্থীরা। এর আগে গত বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) একই দাবিতে শিক্ষার্থীরা বিকেল থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করে। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি তুলে নিয়ে বাড়ি ফিরে যান।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৯/০১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.