রফিকুল আলম বকুল, জেলা প্রতিবেদক মেহেরপুরঃ বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের গৌরবের পঞ্চাশ বছর উৎযাপন উপলক্ষে সুবর্ণ জয়ন্তী ডে ক্যাম্প ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি থেকে র্যালি বের হয়ে সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে গিয়ে শেষ হয়৷ সেখানে রোভার পতাকা উত্তোলন ও দিনব্যাপী নানা কর্মসুচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা রোভারের সভাপতি শামীম হাসান।
অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয় হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে সভাপতিত্ব করেন জেলা রোভার স্কাউটস এর সহ সভাপতি নুরুল আহমেদ, প্রধান অতিথি জেলা রোভারের কমিশনার ও মেহেরপুর সরকারী মহিলা কলেজের সদ্য সাবেক অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলস রোভারের সম্পাদক ফররুখ আহমেদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা রোভারের কোষাধ্যক্ষ রফিকুল আলম বকুল, ডিআরএসএল আনোয়ার হোসেন, সহকারী কমিশানার জাহির হোসেন চঞ্চল, গাংনী ডিগ্রি কলেজের রোভার স্কাউটস নেতা আসাদুজ্জামান, জেলা যুগ্ন সম্পাদক আলমগীর হোসেন, হাড়াভাঙ্গা মাদ্রাসার সহকারী অধ্যাপক ও সহকারী কমিশনার আতিকুর রহমান,মুজিবনগর ডিগ্রি কলেজের রোকেয়া খাতুন,ছহিউদ্দীন ডিগ্রি কলেজের ওয়াহিদুজৃজামান টিটু, এআরবি কলেজের সেলিম রেজা, সরকারী টেকনিকাল স্কুল এন্ড কলেজের মনারুল ইসলাম, সন্ধ্যানী স্কুল এন্ড কলেজের এমদাদুল হক ও আন নুর টেকনিকাল এন্ড বিএম কলেজের শাহিনুজ্জামান সহ বিভিন্ন কলেজ মাদ্রাসার রোভার শিক্ষক ও রোভার স্কাউটস সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্বে জেলা রোভারের কর্মকর্তাগণ রোভার স্কাউটস সদস্যদের বিভিন্ন বিষয়ের প্রশিক্ষন প্রদান করেন। জেলার বিভিন্ন কলেজ ও মাদ্রাসার শতাধিক রোভার সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রোভার স্কাউটস এর গৌরবের পঞ্চাশ বছর উৎযাপন উপলক্ষে সুবর্ন জয়ন্তী ডে ক্যাম্প পালন করা হয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৭/০১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
