নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন আরও ৩৪ জন। এ নিয়ে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২০ লাখ ৪৬ হাজার ৯৩৫ জনে। তবে এ সময়ে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।
শুক্রবার (২৬ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮৫টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৯১টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৫৬ লাখ ৪২ হাজার ২৮৭টি। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৮ দশমিক ৭০ শতাংশ। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ০৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় একজন আইসোলেশনে এসেছেন এবং আইসোলেশন থেকে কেউ ছাড়পত্র পাননি। এ পর্যন্ত মোট আইসোলেশনে এসেছেন চার লাখ ৫২ হাজার ৮৪০ জন এবং আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন ৪ লাখ ২৩ হাজার ৫৯৮ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ২৯ হাজার ২৪২ জন।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনা আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৬/০১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
