নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বিতর্কিত নতুন শিক্ষা কারিকুলাম পরিবর্তনের দাবী ও ট্রান্সজেন্ডারকে প্রোমোট করার প্রতিবাদে শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
নেতৃবৃন্দ বলেন, বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করে দেশ এবং জাতিকে ধ্বংস করার পাঁয়তারা হিসেবে এমন শিক্ষ কারিকুলাম প্রণয়ন করা হয়েছে। শিক্ষার নামে যৌনতা শেখানো হচ্ছে। দেশ ও জাতিকে মূর্খ করার চেষ্টা চলছে। নতুন কারিকুলাম করার সময় শিা মন্ত্রণালয় কি ঘুমিয়ে ছিল? বিতর্কিত নতুন শিক্ষা কারিকুলাম বাতিলের পাশাপাশি শুধু ট্রান্সজেন্ডারসহ পুরো শিক্ষা ব্যবস্থা বাতিল করতে হবে।অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। স্থায়ী আল্লাহ ভীরু নতুন শিক্ষা কারিকুলাম বাস্তবায়ন করতে হবে। হিজড়াদের অধিকারের নামে ট্রান্সজেন্ডার প্রতিষ্ঠিত করতে কোনো আইন প্রণয়ন করার চেষ্টা করলে সমাজকল্যাণ মন্ত্রণালয় ঘেরাওর হুঁশিয়ারি দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা।
সপ্তম শ্রেণীর পাঠ্যপুস্তকে শরীফার গল্প বাতিলের দাবি জানান হয়। বিােভ মিছিলপূর্ব সংপ্তি সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল করে দলটি। তাদের মিছিলটি বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড়ে গিয়ে শেষ হয়। সমাবেশে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির শায়েখে চরমোনই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম হুশিয়ার দিয়ে বলেছেন,এ দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত শিা কারিকুলামের মধ্যে মুসলিমের ইতিহাস ছিল,ইসলামী ঐতিহ্য ছিল। হজরত আবু বকর (রা) এর ইতিহাস ছিল ওমরের ইতিহাস ছিল। ড. মুহাম্মদ শহীদুল্লাহর গল্প ছিল। কিন্তু এগুলোকে আজ বিলীন করা হচ্ছে। প্রতিবেশী দেশ জানে কাঁটাতারের বেড়াই বড় সীমান্ত নয়, এদেশের বড় সীমান্ত হলো মুসলমান। যদি এদেশের মুসলমানকে নষ্ট করা যায়, তাহলে কাঁটাতারে বেড়া থাকবে না। এপার বাংলা ওপার বাংলা এক হয়ে যাবে। তিনি ট্রান্সজেন্ডার নিয়ে বক্তব্য দেওয়ার জেরে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আসিফ মাহতাবকে চাকরিচ্যুতির ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন,ব্র্যাক বিশ্ববিদ্যালয় একটা এনজিও। বাংলাদেশের মানুষের টাকা দিয়ে চলে। আর তোমরা সমকামিতার বিরোধিতা করার জন্য চাকরিচ্যুত করবা? সেটা হবে না। যদি আসিফ স্যারকে ব্র্যাক থেকে চাকরিচ্যূত করা হয়, তবে আমরা ব্র্যাকের গেটে অবস্থান করব। আপনারা করবেন কি না আমি জানি না, তবে আমি করব। দেখব কীভাবে চাকরিচ্যূত করা হয়। এরপরও যদি ব্র্যাক আমাদের কথা মানতে বাধ্য না হয়, বাংলাদেশের জনগণ ব্র্যাকের প্রত্যেকটা ইট খুলে ফেলবে। শুনলাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষক সরোয়ারকেও নাকি চাকরিচ্যূত করার চক্রান্ত করা হচ্ছে। এজন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। শায়েখে চরমোনই বলেন, হিজড়াদের অধিকারের নামে ট্রান্সজেন্ডার প্রতিষ্ঠিত হতে দেয়া হবে না। ইসলাম অবশ্যই হিজড়াদের অধিকারের কথা বলে, কিন্তু ট্রান্সজেন্ডার নয়। অবৈধ জিনিস কখনোই বৈধ হতে পারে না।
ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর উত্তরের সভাপতি প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে সংপ্তি সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্য হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, ঢাকা মহানগর দেিণর সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর উত্তরের সভাপতি হাফিজুল হক ফাইয়াজ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাইদুল হাসান সিয়াম প্রমুখ।
সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন,সীমান্তে আমাদের একজন বিজিবি সদস্যকে গত ২২ জানুয়ারি হত্যা করা হয়েছে।এদেশে সরকার কি আছে, আমাকে বলুন? যদি ভারতের শক্তি থাকে, তবে চীনের দিকে একবার গুলি চালাক। পাকিস্তানিদের মারার দরকার নাই, শুধু একটা গুলি চালাক। পাকিস্তান প্রতিশোধ হিসেবে ১০টি গুলি চালাবে। যদি চীনের দিকে গুলি চলে, তবে তারা পুরো ভূখ- দখল করে নেয়। তিনি আরও বলেন, মিয়ানমার আমাদের দেশের সীমানা বারবার অতিক্রম করে হেলিকপ্টার-বিমান নিয়ে এসেছে। কিন্তু বাংলাদেশের বলার কোনো কিছু নেই। তুমি ওই মেট্রোরেল চিবিয়ে খাও, তুমি পদ্মা সেতু ভেঙে খাও, তুমি টানেলে চলো। যদি বুক ফুলিয়ে হাঁটতে না পারি, সত্য কথা বলতে না পারি, মারা যাওয়া উচিত। বেঁচে থাকা উচিত নয়। মূর্দারের মতো বেঁচে থেকে লাভ নেই।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৬/০১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
