এইমাত্র পাওয়া

ঢাবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে বিশ্ববিদ্যালয়টির ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছারকে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন নীল দলের বর্তমান আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব শতরূপা স্বাক্ষরতি প্রজ্ঞাপনে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়,  মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এঁর অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর ১৩ (১) ধারা অনুযায়ী ড. সীতেশ চন্দ্র বাছার, ডিন, ফার্মেসি অনুষদ ও অধ্যাপক, ফার্মেসি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়-কে উক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিম্নোক্ত শর্তে নিয়োগ করা হলো:

(ক) উপ-উপাচার্য হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর হবে। তবে প্রযোজ্য ক্ষেত্রে তিনি নিয়মিত চাকরির বয়সপূর্তিতে মূল পদে প্রত্যাবর্তনপূর্বক অবসরগ্রহণের আনুষ্ঠানিকতা সম্পাদন শেষে উক্ত মেয়াদের অবশিষ্টাংশ পূর্ণ করবেন;
(খ) উপর্যুক্ত পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি পাবেন;
(গ) তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে
অবস্থান করবেন;
(ঘ) তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও ভাইস চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন;
(ঙ) মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যে কোন সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন

এর আগে, এ পদে দায়িত্ব পালন করেছেন বর্তমান উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। তিনি উপাচার্য হিসেবে গেল বছরের নভেম্বরে দায়িত্ব গ্রহণের পর প্রো-উপাচার্য (শিক্ষা) পদটি শূন্য হয়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৫/০১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.