এইমাত্র পাওয়া

সরকারি হলো আরও একটি এমপিওভুক্ত কলেজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ আরও একটি বেসরকারি কলেজকে সরকারিকরণ করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রতিষ্ঠানটি হলো, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বঙ্গবন্ধু মেমোরিয়াল কলেজ।

মঙ্গলবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোসাঃ রোকেয়া পারভিন স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়। কলেজটি ১৮ জানুয়ারি ২০২৪ ইং তারিখ থেকে সরকারিকরণ ঘোষণা করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা-২০১৮-এর আলোকে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলাধীন ‘বঙ্গবন্ধু মেমোরিয়াল কলেজ; গত ১৮ জানুয়ারি ২০২৪ তারিখ হতে সরকারি করা হলো।

জানা গেছে, শৈলকুপার বঙ্গবন্ধু মেমোরিয়াল কলেজ সরকারিকরণের বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ২০২০ সালের জানুয়ারি মাসে শিক্ষা মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছিল। সে প্রেক্ষিতে জেলা প্রশাসকের মতামত চেয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। জেলার জনসংখ্যা, কলেজের সার্বিক অবস্থা ও সদর উপজেলার কোটা বিবেচনায় কলেজটি সরকারিকরণের সুপারিশ করেন জেলা প্রশাসক।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৩/০১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.