এইমাত্র পাওয়া

মেহেরপুরের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

রফিকুল আলম বকুল, জেলা প্রতিবেদক মেহেরপুরঃ জেলায়৫২-তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ এর জেলা পর্যায়ের খেলার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকালে স্টেডিয়াম মাঠে খেলার উদ্বোধনী অনুষ্ঠিত হয়।

জেলার সদর, গাংনী ও মুজিবনগর উপজেলায় যারা বিভিন্ন ইভেন্টে চ্যাম্পিয়ন হয় তারা জে্লা পর্যােয়ে খেলার যোগ্যতা অর্জন করে। জেলার মোট ১২৪ টি মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। জেলা প্রশাসক শামীম হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন ঘোষনা করেন। জে্লা শিক্ষা অফিসার আব্বাসউদ্দিন এর সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক শ্বাশদ নিপুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম হাসান। অনুষ্ঠানের বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) লিউজা উল জান্নাহ অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান খান, নজরুল শিক্ষা মন্জিলের প্রধান শিক্ষক সানজিদা খাতুন।

অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিস, উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তা ও বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আগামীকাল জেলা পর্যায়ের ফাইনাল খেলার মাূূধ্যমে খেলার সমাপনী অনুষ্ঠিত হবে । প্রধান অতিথি সাদা কবুতর উড়িয়ে খেলার উদ্বোধন করেন। তার আগে মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয়। খেলার শুরুতে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৩/০১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.