ঢাকাঃ ভারতের ওড়িশায় স্কুলের শ্রেণিকক্ষেই দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। যৌন নির্যাতনের শিকার হওয়া দুই ছাত্রীর বয়স ১৪ বছর। তারা ২ জনেই সপ্তম শ্রেণির ছাত্রী।
গত ১৬ জানুয়ারি ওড়িশার কেন্দ্রাপাড়া জেলার একটি বেসরকারি স্কুলে এই ঘটনা ঘটে। এই ঘটনার পর নির্যাতিতা দুই ছাত্রী স্কুলে যেতে চাইছিল না। এ নিয়ে তাদের পরিবারের লোকেরা জিজ্ঞাসাবাদ শুরু করে। তখনই যৌন নির্যাতনের কথা জানায় দুই ছাত্রী।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত প্রধান শিক্ষক দুই ছাত্রীকে ডেকে নিয়ে গিয়েছিলেন একটি খালি শ্রেণিকক্ষে। সেখানেই ২ জনকে ধর্ষণ করেন বলে অভিযোগ নির্যাতিতাদের। গত শুক্রবার তাদের পরিবার স্থানীয় থানায় অভিযোগ দায়ের করে। তার পর অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ।
স্থানীয় থানার স্টেশন ইন চার্জ অজয় জেনা জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৩৫৪ এবং ৫০৬ ধারায় মামলা দায়ের হয়েছে। পাশাপাশি পকসো আইনেও মামলা দায়ের করা হয়েছে। নির্যাতিতাদের বয়ানও নথিভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/০১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
