শওগাত আলী সাগরঃ তোমার রান্নার প্রজেক্ট কেমন হলো? -আমার ক্লাসের সবাই লাইক করেছে। অনেকেই সেকেন্ড চেয়েছে (দ্বিতীয় দফা চেয়েছে)। -ক্লাসের সবাই খেয়েছে তোমার রান্না করা মাংস? -হ্যাঁ, তারা টেস্ট করেই তো মার্ক দিলো। আই গট ৩৯ আউট অব ৪০। -এক নম্বর কম দিলো কে? -টিচার। সে ইভেন খায়ওনি। কথামালার স্কুলের প্রজেক্ট ছিলো কালচারাল ফুড রান্না করা। ও যে স্কুলটায় পড়ে, সেটা স্পেশালাইজড ফর টেকনোলোজি। তবু তারা কালচারাল ফুড রান্নাকে প্রজেক্ট করলো কেন!
কেবল যে রান্না করতে হয়েছে তাই নয়। রান্নার পুরো প্রক্রিয়াটা ভিডিও করতে হয়েছে। মাংস ধোয়া, মশলা মেশানো, চুলায় দেওয়া, চুলা থেকে নামানোÑ সবকিছুই বর্ণনাসহ ভিডিও করতে হয়েছে। ক্লাসে আবার সেই ভিডিও দেখাতে হয়েছে, নিজেকে প্রেজেন্টশন দিতে হয়েছে পুরো রান্নার প্রক্রিয়া সম্পর্কে। ছেলেমেয়েরা খেয়ে নম্বর দিয়েছে। শিক্ষক নম্বর দিয়েছেন প্রেজেন্টেশনের উপর।
স্পেশালাইজড ফর টেকনোলোজি একটা স্কুলে রান্না বান্নার উপর প্রজেক্ট করাতে হবে কেন? এটা আসলে লাইফ স্কিল। কেবল রান্নাবান্নাই নয়, জীবনের প্রয়োজনীয় অন্যান্য বিষয়েও হ্যান্ডস অন প্রজেক্ট করতে হচ্ছে বাচ্চাদের।
পড়াশোনাটা কেবল বই পড়া আর নম্বর পাওয়া নয়।
লেখক: কানাডা প্রবাসী সাংবাদিক
“মতামত ও সাক্ষাৎকার কলামে প্রকাশিত নিবন্ধ লেখকের নিজস্ব। শিক্ষাবার্তা’র সম্পাদকীয় নীতির সঙ্গে মতামত ও সাক্ষাৎকারে প্রকাশিত মত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। প্রকাশিত লেখাটির ব্যাখ্যা বা বিশ্লেষণ, তথ্য-উপাত্ত, রাজনৈতিক ও আইনগতসহ যাবতীয় বিষয়ের দায়ভার লেখকের;- শিক্ষাবার্তা কর্তৃপক্ষের নয়।”
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/০১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
