ঢাকাঃ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, নতুন শিক্ষা কারিকুলামের মাধ্যমে শিক্ষার্থীদেরকে ইসলামবিমুখ ও নাস্তিক্যবাদী জাতি গঠনের চেষ্টা চলছে। স্বাধীন বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও ইসলামী আদর্শ চর্চার পথ রুদ্ধ করতেই দেশবিরোধী একটি গোষ্ঠী সুকৌশলে এদেশের পাঠ্যপুস্তকে ধর্মীয় বিদ্বেষ সংযোজন করেছে। বিষোদগার করা হয়েছে মুসলমানদের ফরজ বিধান পর্দাসহ নানান বিষয় নিয়ে।
তিনি বলেন, কোমলমতি শিক্ষার্থীদেরকে প্রাথমিক বিদ্যালয় থেকেই নাস্তিক্যবাদ মানসিকতা তৈরি করতেই এসকল চক্রান্ত করা হচ্ছে। অবিলম্বে বিতর্কিত শিক্ষা সিলেবাস ও পাঠ্যপুস্তক সংশোধন করতে হবে। তিনি আরো বলেন, অবিলম্বে পাঠ্যপুস্তকে ইসলামবিদ্বেষী নাস্তিক্যবাদী পাঠ এবং ভুল ও বিতর্কিত কাল্পনিক মুখরোচক গল্প-গুজব বাদ দিয়ে নতুন পাঠ্যপুস্তকে পাঠদান করাতে হবে।শিক্ষামন্ত্রী সৃজনশীল শিক্ষাব্যবস্থার নাম দিয়ে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন। এখন শিক্ষাব্যবস্থা থেকে ইসলামকে শেষ করার হীন ষড়যন্ত্র করছেন। তিনি ইসলামবিদ্বেষী ও নাস্তিক্যবাদী শিক্ষা সিলেবাসের পক্ষে সাফাই গেয়ে প্রায় ৯২ ভাগ মুসলমানদের কলিজায় আঘাত হেনেছেন। অবিলম্বে বিতর্কিত শিক্ষা সিলেবাস ও পাঠ্যপুস্তক সংশোধন করতে হবে। অন্যথায় দেশব্যাপী তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।
ঢাকা আলীয়ার সাবেক প্রিন্সিপাল,বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সাবেক সচিব প্রফেসর ড. একেএম ইয়াকুব হোসাইন গতকাল সন্ধ্যায় পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মুহতারাম আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই’র সঙ্গে সাক্ষাৎ করে ইসলামী আন্দোলনের আপোসহীন ও গতিশীল নেতৃত্বের প্রতি আকৃষ্ট সদস্য ফরম পূরণের মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এ যোগদান করেন। এসময় উপস্থিত দায়িত্বশীলদের উদ্দেশ্যে পীর সাহেব চরমোনাই এসব কথা বলেন। এতে উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২০/০১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
