এইমাত্র পাওয়া

আমার মন্ত্রিত্বকালে বিতর্কিত শিক্ষা কারিকুলাম বাস্তবায়ন হবে না: শিক্ষামন্ত্রী

চট্টগ্রামঃ ‘মন্ত্রিত্বকালীন সময়ে কোন বিতর্কিত শিক্ষা কারিকুলাম বাস্তবায়ন হবে না’ বলে উলামায়ে কেরামদের আশস্ত করেছেন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি ট্রান্সজেন্ডারের চরম বিরোধিতা করে বলেন, ট্রান্সজেন্ডার আর হিজড়া এক নয়।

শনিবার নগরীতে মুফতি হারুন ইজহারের নেতৃত্বে হেফাজতে ইসলামের নেতা ও উলামাগণ নবনিযুক্ত শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলে সাথে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। নগরীর জিইসি মোড়ে প্রিমিয়ার বিশ^বিদ্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নতুন শিক্ষা কারিকুলাম এবং ট্রান্সজেন্ডার নিয়ে মন্ত্রীর কাছে কয়েকশত পৃষ্ঠার লিখিত পর্যালোচনা প্রতিবেদন পেশ করা হয়।

এ সময় হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব ও হাটহাজারী মাদরাসার মুহাদ্দিস মাওলানা আশরাফ আলী নিজামপুরী, যুগ্ম মহাসচিব মাওলানা নাসীর উদ্দিন মুনির, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা কামরুল কাসেমী, হাটহাজারী উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আসাদুল্লাহ আসাদ, মাওলানা জিহাদুল ইসলাম, মাওলানা জিয়াউর রহমান ফারুকী প্রমুখ ওলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম প্রেস ক্লাবে শিক্ষামন্ত্রীর মতবিনিময় : এদিকে সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) উদ্যোগে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের মতবিনিময় করেন। এসময় তিনি বলেন, সকলের মতামত নিয়ে এগিয়ে যাব। রাজনৈতিক নেতৃত্ব দিতে এখানে এসেছি। দলের রাজনৈতিক দর্শন বাস্তবায়নে কাজ করছি। এবারের নির্বাচনী ইশতেহারের যে দর্শন তা হলো শিক্ষার্থীরা যেন কর্ম উপযোগী হয়। যে ধরণের কাজ বিশ্বে সৃষ্টি হচ্ছে সে ধরণের দক্ষতা আমাদের শিক্ষার্থীদের দিতে হবে। নতুন দক্ষতা আর্জনের মানসিকতা তাদের দিতে হবে।

প্রেস ক্লাব সভাপতি সালাউদ্দিন মো. রেজার সভাপতিত্বে এতে প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, কলিম সরওয়ার, সিইউজে সভাপতি তপন চক্রবর্তী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদ , সিইউজে সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম বক্তব্য রাখেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২০/০১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.