এইমাত্র পাওয়া

প্রবাসীদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি দিচ্ছে সরকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ প্রবাসী কর্মীদের মেধাবী সন্তানদেরকে শিক্ষাবৃত্তি দেবে সরকার। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে শিক্ষাবৃত্তি দেয়া হবে। সম্প্রতি মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩ সালে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে একাদশ বা সমমান অথবা ডিপ্লোমা প্রথম সেমিস্টার বা বর্ষে অধ্যয়নরত, এমন শিক্ষার্থী এবং ২০২২ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে প্রথম সেমিস্টার বা বর্ষে অধ্যয়নরত রয়েছে, সেসব শিক্ষার্থীর মধ্য থেকে নির্ধারিতসংখ্যক মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানের জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে।

এসএসসি বা সমমান ক্যাটাগরিতে মনোনীত শিক্ষার্থীরা একাদশ ও দ্বাদশ শ্রেণি (২ বছর) এবং ডিপ্লোমা শ্রেণিতে অধ্যয়নরতরা চার বছরের জন্য শিক্ষাবৃত্তি পাবেন। এছাড়া এইচএসসি বা সমমান ক্যাটাগরিতে মনোনীত শিক্ষার্থীরা স্নাতক পর্যায়ে তিন বছর, স্নাতক (সম্মান) পর্যায়ে চার বছর ও মেডিকেলের জন্য পাঁচ বছর শিক্ষাবৃত্তি পাবেন। তবে কোনো ধরনের সেশনজট এর আওতাধীন নয়।

আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। শিক্ষার্থীরা আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত এই http:llstipen.wewb.gov.bilstipend ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/০১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.