বুয়েটের ৯ ছাত্রকে আজীবন বহিষ্কার

শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৯
×
হোম
বাংলাদেশ

বুয়েটের ৯ ছাত্রকে আজীবন বহিষ্কার
প্রকাশ : ২৯ নভেম্বর ২০১৯, ০৮:৪৯ | আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ০৮:৫৩

নিজস্ব প্রতিবেদক
0
Shares

র‍্যাগিংয়ে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আহসানউল্লাহ ও সোহরাওয়ার্দী আবাসিক হলের ৯ ছাত্রকে হল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। একই সাথে একাডেমিক কার্যক্রম ৪ থেকে ৭ টার্ম পর্যন্ত বহিষ্কার করা হয়েছে।

এছাড়া আহসানউল্লাহ হলের চার ছাত্রকে সতর্ক করা হয়েছে এবং সোহরাওয়ার্দী হলের ১৭ শিক্ষার্থীকে হল থেকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার ও সতর্ক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) বিকেলে বুয়েট ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক এবং বোর্ড অব রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিনের সদস্য সচিব মিজানুর রহমান এসব তথ্য জানান।

তিনি বলেন, শাস্তি প্রাপ্তরা সরাসরি র‍্যাগিং এর নামে নির্যাতনের সাথে যুক্ত ছিলো আর বাকিদের র‍্যাগিং এ সহায়তার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি।

এই শাস্তির সাথে সাথে বুয়েটের শিক্ষার্থীদের সব দাবি পূরণ করা হয়েছে মন্তব্য করেন তিনি। এ সময় শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি।

যাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো: র‍্যাগিংয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বুয়েটের আহসানউল্লাহ হলের ছয় শিক্ষার্থী হলেন, সব্যসাচী দাস, সৌমিত্র লাহিড়ী, প্লাবন চৌধুরী, নাহিদ আহমেদ, অর্ণব চৌধুরী ও ফরহাদ হোসেন।

এ ছাড়া এই হলের চার শিক্ষার্থীকে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। তাঁরা হলেন মো. তাসনিম ফারহান, লোকমান হোসেন, শাফকাত বিন জাফর ও তানজির রশিদ আবির।

সোহরাওয়ার্দী হলের তিন শিক্ষার্থী হলেন, মো. মোবাশ্বের হোসেন, এ এস এম মাহাদী হাসান ও আকিব হাসান রাফিন।

এ ছাড়া এই হলের ১৭ শিক্ষার্থীকে হল থেকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার ও ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। তাঁরা হলেন কাজী গোলাম কিবরিয়া, সাকিব হাসান, মো. সাজ্জাদুর রহমান, সাকিব শাহরিয়া, শেখ আসিফুর রহমান, মো. রাইয়ান তাহসিন, মেহেদী হাসান, তৈয়ব হোসেন, এ এফ এম মাহফুজুল কবির, মো. বখতিয়ার মাহবুব, সৈয়দ শাহরিয়ার আলম, মো. তৌফিক হাসান, মো. কুতুবুজ্জামান, মোহাম্মদ তাহমিদুল ইসলাম, ফেরদৌস হাসান, মো. আল-আমিন ও তাহাজিবুল ইসলাম।

উল্লেখ্য, গত ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করেন বুয়েট শাখা ছাত্রলীগের একদল নেতা-কর্মী। এ ঘটনার পর থেকে বুয়েটে ক্লাস-পরীক্ষা বর্জন করছেন শিক্ষার্থীরা। আবরার হত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে আন্দোলনের শর্তের মধ্যে একটি ছিল বুয়েটের আহসানউল্লাহ, সোহরাওয়ার্দী ও তিতুমীর হলে আগে ঘটে যাওয়া র‍্যাগিংয়ের ঘটনাগুলোতে জড়িতদের বিচার ও শাস্তি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.