এইমাত্র পাওয়া

২য় পর্যায়ে শিক্ষক প্রশিক্ষণ: সাবজেক্ট ম্যাচিং শিক্ষকদের তালিকা প্রেরণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ উপজেলা পর্যায়ে অনুষ্ঠেয় ৮ম ও ৯ম শ্রেণির বিষয়ভিত্তিক শ্রেণি শিক্ষকগণের ‘নতুন শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণের জন্য সাবজেক্ট ম্যাচিং অনুসারে সংযুক্ত ছকে শিক্ষকদের তথ্য প্রেরণের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

সোমবার মাউশির ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিম এর স্কিম পরিচালক প্রফেসর সৈয়দ মাহফুজ আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিমের আওতায় উপজেলা পর্যায়ে ৮ম ও ৯ম শ্রেণির বিষয়ভিত্তিক শ্রেণি-শিক্ষকগণের ‘নতুন শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক ৭ (সাত) দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের ১ম পর্যায় ৪৭৪ উপজেলা/থানায় ৫২৫ ব্যাচে গত ১৭ ডিসেম্বর, ২০২৩ খ্রি. তারিখ হতে ০২ জানুয়ারি, ২০২৪ খ্রি. তারিখে সুষ্ঠুভাবে সমাপ্ত হয়েছে। উক্ত প্রশিক্ষণ কার্যক্রমের ২য় পর্যায় শীঘ্রই আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। উল্লিখিত প্রশিক্ষণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে সাধারণ/মাদ্রাসা/কারিগরি/প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন (মাধ্যমিক স্তরের)১ম পর্যায়ের প্রশিক্ষণে অনুপস্থিত, EIIN-ধারী প্রতিষ্ঠানের বাদপড়া প্রশিক্ষণার্থী এবং মাদ্রাসা/কারিগরি/প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন EIIN-বিহীনশিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত পূর্ণকালীন শিক্ষকগণেরতথ্য ও তালিকা প্রয়োজন। একই উদ্দেশ্যে, সূত্রোক্ত পত্রের আলোকে জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় কর্তৃক EMIS সেলে প্রেরিত (মাউশি অধিদপ্তরের আওতাধীন প্রতিষ্ঠান) EIIN-বিহীন শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা মোতাবেক নতুন কারিকুলাম অনুসারে শ্রেণি কার্যক্রম পরিচালনাকারী পূর্ণকালীন শিক্ষকগণের উপজেলা/থানা ওয়ারী (আয়ন-ব্যয়ন কর্মকর্তার নামসহ) বিষয়ভিত্তিক সংখ্যা ও তালিকা প্ৰয়োজন ।

বলা হয়,  প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রতিষ্ঠান প্রধান, খণ্ডকালীন শিক্ষক, মাদ্রাসা ও কারিগরি অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষায়িত বিষয়সমূহের শ্রেণি কার্যক্রম পরিচালনাকারী শিক্ষকগণ ২য় পর্যায়ের এই প্রশিক্ষণের আওতাভুক্ত হবেন না।
এমতাবস্থায়, উপর্যুক্ত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে নতুন কারিকুলামের আলোকে সাবজেক্ট ম্যাচিং অনুসারে বিষয়ভিত্তিক শ্রেণি শিক্ষকগণের সংখ্যা ও তালিকা সংযুক্ত ছক মোতাবেক যাচাইপূর্বক (আয়ন-ব্যয়ন কর্মকর্তার নামসহ) জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের ই-মেইলে প্রেরিত গুগল ফরমের লিংকের মাধ্যমে আগামী ১৮ জানুয়ারি, ২০২৪ খ্রি. তারিখের মধ্যে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বিশেষ দ্রষ্ট্রব্য: কোচিং সেন্টারের সাথে যুক্ত এবং শিক্ষক নন এমন কেউ যেনো কোনোক্রমেই তালিকায় অন্তর্ভুক্ত না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়ন থাকতে হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৫/০১/২০২৪ 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.