এইমাত্র পাওয়া

শিক্ষামন্ত্রীর একান্ত সচিব হলেন মো. শাহগীর আলম

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ  শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলেরর একন্তি সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. শাহগীর আলম। এর আগে মহিবুল হাসান চৌধুরী নওফেল শিক্ষা উপমন্ত্রী থাকাকালীন তার একান্ত সচিব ছিলেন মো. শাহগীর আলম।

রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কানিজ ফাতেমা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়।

মো. শাহগীর আলম  এর আগে স্থানীয় সরকার বিভাগের উপসচিব পদে কর্মরত ছিলেন। গত বছরের (১১ ডিসেম্বর) তাকে স্থানীয় সরকার বিভাগের উপসচিব পদে বদলি করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এসময় তিনি ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক (ডিসি) হিসেবে কর্মরত ছিলেন।  ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হবার আগে তিনি মহিবুল হাসান চৌধুরী নওফেল শিক্ষা উপমন্ত্রী থাকাকালীন তার একান্ত সচিব ছিলেন ।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/০১/২০২৪  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার এবং শিক্ষা সংশ্লিষ্ট সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.