ঢাকাঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীরা আজ রোববার (১৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। ৩১ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন চলবে। আবেদনকারী শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে। ১৭ ফেব্রুয়ারি প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে।
ভর্তি পরীক্ষা ৬টি ইউনিটে
এবার ৬টি ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব ইউনিটের মধ্যে রয়েছে এ ইউনিট (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি); বি ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদ); সি ইউনিট (কলা ও মানবিকী অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট); সি-১ ইউনিট (কলা ও মানবিকী অনুষদ: নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ); ডি ইউনিট (জীববিজ্ঞান অনুষদ); ই ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ)।
আবেদন ফি
অনলাইনে আবেদন ফি ডেবিট/ক্রেডিট কার্ড/মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করে আবেদন ফি জমা দিতে হবে। ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ইউনিটে ফি ৯০০ টাকা। ‘ই’ ইউনিটে আবেদন ফি ৭৫০ টাকা, ‘সি-১’ ইউনিট আবেদন ফি ৬০০ টাকা। আবেদন ফির সঙ্গে ১ দশমিক ২ শতাংশ সার্ভিস চার্জ প্রযোজ্য।
আবেদনের বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৫/০১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
