এইমাত্র পাওয়া

বৃদ্ধ শিক্ষিকার ওপর হামলে পড়ল স্কুলছাত্রী

ঢাকাঃ ৬৫ বছর বয়সী এক শিক্ষিকার ওপর এক ছাত্রীর হামলে পড়ার ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, ওই শিক্ষিকাকে এলোপাতাড়ি ঘুষি ও চড় মারছেন ছাত্রী। যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে ঘটেছে এই ঘটনা। তবে এই আক্রমণের কারণ এখনো জানা যায়নি।

শুক্রবার টুইটারে আপলোড হওয়া ভিডিওটি দেখা হয়েছে ১৩ লাখেরও বেশি। ভিডিওতে দেখা যায়, নরমাডি হাইস্কুল একজন শিক্ষার্থী শিক্ষিকার ওপর চড়াও হয়ে মারধর করছে। ওই শিক্ষিকা হাত দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু লাভ হচ্ছে না।

ঘটনার আকস্মিকতায় পিাশে দাঁড়িয়ে ছিল অন্যান্য শিক্ষার্থীরা। কেউ কেউ ছাড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হচ্ছিল।

কিছুক্ষণ পর নিজে উঠে দাঁড়ান শিক্ষিকা। কিন্তু বেশিক্ষণ পারেননি। আবারও পড়ে যান। একটা সময় একজন পুরুষ শিক্ষক এসে মারামারি থামান। ওই ছাত্রীকে ধরে নিয়ে যায় অন্যান্য শিক্ষাথীরা।

আরেকটিভিডিওতে দেখা যায়, কয়েকজন মিলে ওই ছাত্রীকে ধরে আছে। কী কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয় তা আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। তবে ভিডিও শেয়ার করে ট্রেনডিং পলিটিক্স এর মালিক কলিন রাগ বলেন, আমাদের স্কুল ব্যবস্থা একদম এলোমেলো। মেয়েটি লকার থেকে নিজের ওষুধ নিতে চাইলে বাধা দেয় শিক্ষিকা।

তবে ওই শিক্ষিকার সঙ্গী গ্রেগ স্ট্যান্টন হাসপাতাল থেকে জানিয়েছেন, কী কারণে এই ঘটনা ঘটলো কেউ জানে না। শিক্ষিকা নিজেও বুঝে উঠতে পারছেন না কেন তিনি হামলার শিকার হলেন।

জানা গেছে, এখনো ঠিকঠাক কথা বলতে পারছেন না শিক্ষিকা। হাসপাতালে ভর্তি আছেন তিনি।

সেন্ট লুইসের পুলিশ এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, ওই কিশোরীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বিষয়টি নিয়ে তদন্ত করছেন এবং স্থানীয় পুলিশ তাদের সহায়তা করছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/০১/২০২৪  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার এবং শিক্ষা সংশ্লিষ্ট সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায় 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.