এইমাত্র পাওয়া

চুয়াডাঙ্গায় বৃষ্টির মতো পড়ছে কুয়াশা, হাড়কাঁপানো শীত

চুয়াডাঙ্গাঃ জেলায়মৃদু শৈতপ্রবাহ চলছে। উত্তরের হিমেল বাতাস আর ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত। পৌষের শেষে হাড়কাঁপানো শীতে কাপছে চুয়াডাঙ্গা।

শনিবার সকাল ৭টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস, জানিয়েছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস।

গুড়ি গুড়ি বৃষ্টির মতো কুয়াশা ঝড়ছে। দিন-রাত বইছে বাতাস। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে এখানকার জনজীবন।

শীতে কষ্টে আছেন খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। সময় মতো কাজে যেতে পারছেন না তারা।

তীব্র ঠাণ্ডায় দেখা দিচ্ছে শীতজনিত নানা রোগ। হাসপাতালে বাড়ছে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/০১/২০২৪  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার ও শিক্ষা সংশ্লিষ্ট সর্বশেষ সংবাদ, শিরোনাম, ছবি ও ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়। 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.