শিক্ষাবার্তা ক্যারিয়ার ডেস্ক, ঢাকাঃ ৯টি ক্যাটাগরিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে আর্মি মেডিকেল কলেজ, চট্টগ্রাম। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও সংখ্যা: ডরমিটরি ম্যানেজার ১টি
যোগ্যতা: অন্যূন এইচএসসি বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ।
পদের নাম ও সংখ্যা: ড্রাইভার (হালকা/ভারী যান) ১টি
যোগ্যতা: অন্যূন এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বৈধ লাইসেন্সসহ হালকা ও ভারী যানবাহন চালনার কমপক্ষে ৫ বছর কাজের অভিজ্ঞতা।
পদের নাম ও সংখ্যা: ইলেকট্রিশিয়ান ১টি
যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স সার্টিফিকেটপ্রাপ্ত।
পদের নাম ও সংখ্যা: ডিসপাস রাইডার ১টি
যোগ্যতা: অন্যূন এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
পদের নাম ও সংখ্যা: ল্যাব অ্যাটেনডেন্ট ২টি
যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
পদের নাম ও সংখ্যা: কুক ১টি
যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। কুক হিসেবে দেশি-বিদেশি খাবার প্রস্তুত করার কাজে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা।
পদের নাম ও সংখ্যা: ডিসেকশন হল অ্যাটেনডেন্ট (ডোম) ১টি
যোগ্যতা: সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা।
পদের নাম ও সংখ্যা: এমএলএসএস ৩টি
যোগ্যতা: এমএমসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
পদের নাম ও সংখ্যা: পরিচ্ছন্নতাকর্মী ৪টি
যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।
আবেদন ফি: সব পদের জন্য ৫০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার যেকোনো তফসিলি ব্যাংক থেকে ‘আর্মি মেডিকেল কলেজ, চট্টগ্রাম, জেনারেল ফান্ড’-এর অনুকূলে আবেদনপত্রের সঙ্গে অবশ্যই সংযোজন করতে হবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটের মাধ্যমে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২১ জানুয়ারি ২০২৪।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০১/২০২৪
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার ও শিক্ষা সংশ্লিষ্ট সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
